অবৈধ লেনদেন বিরোধিতা

 
 

চোরাচালান বা নকল পণ্যের অবৈধ বাণিজ্য আমাদের ব্যবসার ক্ষতি করে যেখানে আমাদের আসল পণ্যগুলিকে বিমুখ করা BAT-এর সুনামকে ক্ষতিগ্রস্ত করে। এটি বন্ধ করার জন্য আমাদের অবশ্যই নিজ দায়িত্ব পালন করতে হবে।

আমরা আমাদের পণ্যের অবৈধ বাণিজ্যে জড়িত থাকাকে প্রশ্রয় দিই না বা সহ্য করি না

আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে:
  • আমরা জেনেশুনে গ্রুপের পণ্যের বেআইনি লেনদেনে জড়িত হব না
  • আমাদের ব্যবসার পদ্ধতি গ্রুপের পণ্যগুলোর শুধুমাত্র বৈধ লেনদেনকে সমর্থন করে
  • আমরা অবৈধ লেনদেনের যে কোনও তদন্তে সমস্ত কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করব

সমাজে অবৈধ ব্যবসার একটা নেতিবাচক প্রভাব আছে। এটা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করে, অপরাধকে উৎসাহিত করে, খারাপ মানের পণ্য কেনার জন্য গ্রাহকদের ভুল পথে চালনা করে, বৈধ ব্যবসার নিয়মকানুনকে দুর্বল করে এবং অপ্রাপ্তবয়স্কদের বিক্রি প্রতিরোধ আরও কঠিন করে তোলে।

এছাড়াও এটা আমাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের ব্র্যান্ড ও স্থানীয় পরিচালনা ও বণ্টনে আমাদের বিনিয়োগের অবমূল্যায়ন করে।

উচ্চ আবগারি কর, ভিন্ন করের হার, দুর্বল সীমান্ত নিয়ন্ত্রণ এবং দুর্বল আইনি প্রয়োগ – এই সবই অবৈধ বাণিজ্যে অবদান রাখে। আমরা সরকার এবং নিয়ন্ত্রকদের সকল ধরণের এটি নির্মূল করার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন করি (যদিও এটি নিশ্চিত করা হচ্ছে যে এটি আইনতভাবে করা হচ্ছে এবং যেকোনো ধরণের ঘুষ, দুর্নীতি বা জালিয়াতির প্রতি আমাদের শূন্য সহনশীলতার সাথে সঙ্গতিপূর্ণ, কারণ সরকারি কর্মকর্তাদের সাথে লেনদেনে ঘুষ এবং দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে)।

Quick Links
  • আমাদের পণ্যগুলোর অবৈধ লেনদেন প্রতিরোধ ও বাধা দিতে নিয়ন্ত্রণ বজায় রাখা
  • আমাদের বাজারগুলোয় অবৈধ লেনদেনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন
 

আমাদের পণ্যগুলোর অবৈধ লেনদেন প্রতিরোধ ও বাধা দিতে নিয়ন্ত্রণ বজায় রাখা

আমাদের গ্রাহকদের দিয়ে আমাদের পণ্যগুলো বেআইনিভাবে বিক্রি থেকে নিরস্ত করতে এবং অবৈধ লেনদেনের মাধ্যমগুলো বিপথে চালনা রোধ করতে আমাদেরকে অবশ্যই পরিকল্পিত নিয়ন্ত্রণগুলো বজায় রাখতে হবে।

এই নিয়ন্ত্রণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত:

  • সরবরাহ শৃঙ্খল সম্মতি পদ্ধতি বাস্তবায়ন, ‘আপনার গ্রাহক কে জানুন’ এবং ‘আপনার সরবরাহকারীকে জানুন’, যার মধ্যে তৃতীয় পক্ষের AFC পদ্ধতি এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে, যাতে বাজারে সরবরাহ বৈধ চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করা যায়; এবং
  • অবৈধ বাণিজ্যে জড়িত থাকার সন্দেহে গ্রাহক বা সরবরাহকারীদের সাথে লেনদেন তদন্ত, স্থগিত এবং সমাপ্ত করার পদ্ধতি।

‘আপনার গ্রাহককে জানুন’ এবং ‘সরবরাহকারীকে জানুন’, পাশাপাশি তৃতীয় পক্ষের AFC পদ্ধতি ও সরবরাহ শৃঙ্খল সম্মতি পদ্ধতি, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।গ্রুপের পণ্যগুলি কেবল স্বনামধন্য গ্রাহকদের কাছে বিক্রি করা, স্বনামধন্য সরবরাহকারীদের ব্যবহার করে তৈরি করা এবং বৈধ চাহিদা প্রতিফলিত করে এমন পরিমাণে নিশ্চিত করার জন্য এগুলি প্রয়োজনীয়।

আমাদের অবৈধ লেনদেন নিয়ে অবশ্যই নিজেদের অবস্থান আমাদের গ্রাহক ও সরবরাহকারীদের কাছে স্পষ্ট করতে হবে। তারা যদি অবৈধ ব্যবসার সাথে সজ্ঞানে বা বেপরোয়া হয়ে জড়িত থাকে সেই ক্ষেত্রে আমাদের অবস্যই যেখানে সম্ভব লেনদেনের তদন্ত, স্থগিতাদেশ এবং বন্ধ করার জন্য
আমাদের চুক্তিবদ্ধ অধিকারগুলো প্রয়োগের চেষ্টা করতে হবে।

গ্রুপের প্রোডাক্ট কোনও অবৈধ লেনদেনের মাধ্যমে ঢুকেছে বলে আপনি সন্দেহ করলে, আপনার স্থানীয় LEX কাউন্সেলকে অবিলম্বে জানান।

 

আমাদের বাজারগুলোয় অবৈধ লেনদেনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন

গ্রুপ কোম্পানিগুলোর নিজ দেশীয় বাজারে অবৈধ লেনদেন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার এবং সেই সীমা মূল্যায়নের ক্ষমতা থাকা উচিত, যে সীমায় গ্রুপের পণ্যগুলো অবৈধভাবে বিক্রি হচ্ছে বা অন্য বাজারে চলে যাচ্ছে।

একটি নির্দিষ্ট বাজারের অবৈধ লেনদেনের মাত্রা এবং প্রকৃতি মূল্যায়নের জন্য এবং সেটির সমাধানে পরিকল্পনাগুলো তৈরি করতে আমাদের প্রক্রিয়াগুলোর নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

quote

সমাজে অবৈধ ব্যবসার একটা নেতিবাচক প্রভাব আছে। এটি সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করে, অপরাধকে উৎসাহিত করে, ভোক্তাদেরকে নিম্নমানের পণ্য কেনার জন্য বিভ্রান্ত করে, আমাদের খ্যাতির ক্ষতি করে, বৈধ বাণিজ্যের নিয়ন্ত্রণকে দুর্বল করে এবং অপ্রাপ্তবয়স্কদের বিক্রি প্রতিরোধ করা আরও কঠিন করে তোলে।

 

কার সঙ্গে কথা বলবেন

  • আপনার লাইন ম্যানেজার

  • উচ্চতর ম্যানেজমেন্ট

  • আপনার স্থানীয় লিগ্যাল কাউন্সেল

  • অনুবর্তিতা সংক্রান্ত প্রধান:  (Head of Compliance) [email protected]

  • স্পিক আপ পোর্টাল: bat.com/speakup

  • স্পিক আপ হটলাইনগুলিতে কথা বলুন: bat.com/speakuphotlines

  • গ্রুপের ডিসিগনেটেড অফিসার: [email protected]