আমাদের কর্মীরা: কর্মক্ষেত্রে সম্মান
আমাদের সকল সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে মর্যাদা এবং শ্রদ্ধার সাথে আচরণ করতে হবে।
আমরা যা বিশ্বাস করি
আমরা বিশ্বাস করি যে প্রাথমিক শ্রমের অধিকারগুলোর সম্মান করা উচিত, যার মধ্যে সংঘবদ্ধতার স্বাধীনতা, সমস্ত ধরনের বলপূর্বক শ্রম বা বাধ্যতামূলক শ্রমের বিলোপ, শিশু শ্রমের কার্যকর বিলোপ এবং কর্মনিযুক্তি ও পেশা নির্বিশেষে বৈষম্যের অবলুপ্তি অন্তর্ভুক্ত রয়েছে।
মানুষ এবং মানবাধিকার অনুশীলন সম্পর্কিত আমাদের নীতি স্থানীয় এবং আন্তর্জাতিক শ্রম আইন, প্রস্তাবিত অনুশীলন এবং নির্দেশিকাগুলির উপর ভিত্তি করে তৈরি1।
আমরা সমস্ত প্রাসঙ্গিক প্রযোজ্য শ্রম আইন এবং প্রবিধান মেনে চলি।
-
একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির প্রচার
-
হয়রানি ও পিছনে লাগা প্রতিরোধ
-
ন্যায্য মজুরি ও সুবিধাদি
-
নমনীয় কাজ সমর্থন
একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির প্রচার
আমরা আমাদের সকল কর্মীবৃন্দের সমান সুযোগ প্রদান এবং তাদের সাথে ন্যায্য আচরণ করার জন্য এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মীবাহিনী তৈরিতে নিবেদিতপ্রাণ।
সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং একসাথে শক্তিশালী আমাদের দুটি মূল্যবোধ।আমরা পরস্পরের বৈচিত্রকে সম্মান করি ও উৎযাপন করি এবং আমাদের প্রত্যেকের অন্নতাকে মূল্য দি ।
আমাদের সহকর্মীদের সাথে অবশ্যই ঠিক সেই আচরণই করতে হবে যা আমরা নিজেদের সাথে প্রত্যাশা করি, তাদের স্বভাবগত বৈশিষ্ট্য ও মতামতকে সম্মান দিতে হবে এবং কোনও ধরনের বেআইনি বৈষম্য করা যাবে না।
বৈষম্যের মধ্যে থাকতে পারে (কিন্তু সীমাবদ্ধ নয়) জাতি, জাতিগততা, বর্ণ, লিঙ্গ, বয়স, অক্ষমতা, যৌন অভিমুখিতা, লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তি, শ্রেণী, ধর্ম, রাজনীতি, বৈবাহিক অবস্থা, গর্ভাবস্থার অবস্থা, ইউনিয়ন সদস্যপদ, ধূমপানের অভ্যাস, অথবা আইন দ্বারা সুরক্ষিত অন্য কোনও বৈশিষ্ট্য যা কোনও কর্মচারীর নিয়োগ, উন্নয়ন, পদোন্নতি বা পদত্যাগের ক্ষেত্রে আমাদের রায়কে প্রভাবিত করতে পারে।
এটি ILO কনভেনশন 111 এর জন্য আমাদের সহযোগিতাকে প্রতিফলিত করে যেটি কর্মক্ষেত্রে বৈষম্যের নির্মূল বিষয়ক প্রাথমিক নীতিগুলো ঘোষণা করে।
আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক অন্তর্ভুক্তি প্রতিবেদন প্রকাশ করি, যেখানে অন্তর্ভুক্তি উন্নয়নের প্রচেষ্টা এবং লিঙ্গ ও জাতিগত বেতন সংক্রান্ত তথ্য থাকে।
হয়রানি ও পিছনে লাগা প্রতিরোধ
সমস্ত ধরনের হয়রানি ও পিছনে লাগা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য রয়েছে। আমরা কর্মক্ষেত্র থেকে এই ধরনের যেকোনো কাজ বা আচরণ অপসারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
হয়রানি (যৌন হয়রানি সহ) এবং বুলিং এর মধ্যে রয়েছে, তবে সীমাবদ্ধ নয়, যেকোনো ধরণের মৌখিক, অমৌখিক এবং শারীরিক আচরণ, যা অবমাননাকর, অপমানজনক বা ভীতি প্রদর্শন করে।
যদি আমরা এমন আচরণ দেখি বা অনুভব করি, অথবা অন্য কোনওভাবে অগ্রহণযোগ্য আচরণ দেখি, তাহলে আমাদের তা রিপোর্ট করা উচিত।আমরা এমন একটি আস্থার পরিবেশ তৈরি করতে চাই যেখানে কর্মীরা সমস্যাগুলি উত্থাপন করতে পারেন, এবং আমরা সংশ্লিষ্ট সকলের সন্তুষ্টির জন্য দ্রুত সমাধানের লক্ষ্য রাখি।
স্থানীয় অভিযোগের প্রক্রিয়া বা গ্রুপের বলার মাধ্যমগুলি ব্যবহার করে কর্মীরা সমস্যাগুলো তুলে ধরতে পারেন।
ন্যায্য মজুরি ও সুবিধাদি
আমরা ন্যায্য, স্পষ্ট এবং ন্যায়সঙ্গত পারিশ্রমিক প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্রুপ কোম্পানিগুলোকে অবশ্যই সমস্ত ন্যূনতম বেতনের আইন মেনে চলতে হবে এবং পুরষ্কার পর্যায়ের জন্য আমাদের কৌশল হল সেটিকে স্থানীয় এলাকার মধ্যেই প্রতিযোগিতামূলক রাখা।
নমনীয় কাজ সমর্থন
আমরা আমাদের কর্মীদের জন্য নমনীয় কাজ সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্রুপ কোম্পানিগুলোকে কাজের সময় বিষয়ক সমস্ত প্রযোজ্য আইন মানতেই হবে, যে কোনও আইনত বাধ্যতামূলক সর্বাধিক কাজের সময়ের প্রয়োজনীয়তার প্রতি নজর রাখতে হবে।
আমরা পরস্পরের বৈচিত্রকে সম্মান করি ও উৎযাপন করি এবং আমাদের প্রত্যেকের অন্নতাকে মূল্য দি ।
কার সঙ্গে কথা বলবেন
আপনার লাইন ম্যানেজার
উচ্চতর ম্যানেজমেন্ট
আপনার স্থানীয় লিগ্যাল কাউন্সেল
অনুবর্তিতা সংক্রান্ত প্রধান: (Head of Compliance) [email protected]
স্পিক আপ পোর্টাল: bat.com/speakup
স্পিক আপ হটলাইনগুলিতে কথা বলুন: bat.com/speakuphotlines
গ্রুপের ডিসিগনেটেড অফিসার: [email protected]